মাদারীপুর প্রতিনিধি, সেলিম।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে পুকুর ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৫ মে ২০২৬) বিকেলে উপজেলার উল্লাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে পুকুর ভরাটের খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অপরাধের সত্যতা পাওয়ায় ড্রেজার মালিক মো. শহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে জব্দ করে নষ্ট করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন