মোঃ ফয়সাল হাসান স্মৃতি টিভি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলপ রেলওয়ে স্টেশনের উত্তর পাশে বেতকান্দি রেলগেটে মেরামত কাজের জন্য সাময়িকভাবে সড়ক যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা রেলগেট এলাকায় প্রয়োজনীয় সংস্কার ও মেরামত কাজ পরিচালিত হবে। এ সময় রিকশা, ভ্যান, মোটরসাইকেল, সিএনজি, মিশুকসহ সকল ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল যানবাহন চালক ও মালিকদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে এবং সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এই মেরামত কাজ অত্যন্ত জরুরি। তাই সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন