, বাংলাদেশ |

শীর্ষ খবর

মাদারীপুরে মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঝরে গেল কয়েকটি তাজা প্রাণ।

 


সেলিম, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরে মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ঝরে গেছে কয়েকটি তাজা প্রাণ। শনিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে কুতুবপুর সীমান্ত ও মুন্সি বাজার মহাসড়ক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুহূর্তেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন হারানোর কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে বলে জানা যায়। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যারা কিছুক্ষণ আগেও পরিবারের সদস্যদের বলে ঘর থেকে বেরিয়েছিলেন—“ভালো থেকো, ফিরে আসছি”—তাদের অনেকেই আর ঘরে ফেরা হলো না। এক মুহূর্তের অসতর্কতা কেড়ে নিল বহু পরিবারের হাসি।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অতিরিক্ত গতি, অসচেতন চালনা এবং ট্রাফিক নিয়ম অমান্য করার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে কঠোর নজরদারি ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল—সড়কে সামান্য অসতর্কতাও কেড়ে নিতে পারে বহু মূল্যবান প্রাণ।

স্থানীয় প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন