নিজস্ব প্রতিবেদক।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নছিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ৭টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের পাচান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নছিমন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসার সময় পাচান ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন