, বাংলাদেশ |

শীর্ষ খবর

গোমস্তাপুরে ভূমি অফিস চত্বরে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে ৩ চালককে অর্থদণ্ড।

 



নিজস্ব প্রতিবেদক:


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ভূমি অফিস চত্বরে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে ৩ জন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ভুক্তভোগীদের একজন সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ পোস্ট দিলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ভুক্তভোগী মতিউর রহমান জানান, তিনি রহনপুর পৌর এলাকার তেঁতুলমোড় এলাকার বাসিন্দা। রবিবার দুপুরে উপজেলা ভূমি অফিসের পার্কিং এলাকায় মোটরসাইকেল রেখে রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়-এ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে তার ছেলেকে আনতে যান। পরে ফিরে এসে তিনি ভূমি অফিসের মূল ফটক বন্ধ দেখতে পান।

তিনি জানান, পরে ভূমি অফিসের কর্মচারীরা তাকে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা-র সঙ্গে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করলে তাকে জানানো হয়, নির্ধারিত নিয়ম না মেনে মোটরসাইকেল রাখার কারণে সড়ক পরিবহন আইনে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ঘটনা নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে সেটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, অফিসের নির্ধারিত পার্কিং এলাকার বাইরে যত্রতত্র যানবাহন রাখার কারণে ৩ জন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইনে মোট ১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, ঘটনাটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছেন। সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন