হোসাইন আহমেদ তাড়াশ প্রতিনিধি ।
তাড়াশে গ্রাম পুলিশদের উপস্থিতিতে সাপ্তাহিক ‘চৌকিদারী প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১১মে ) তাড়াশ থানা চত্বরে এই প্যারেড অনুষ্ঠিত হয় । উক্ত প্যারেডে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাবিবুর রহমান। বক্তব্যে তিনি উপস্থিত চৌকিদারদের তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে থানা এলাকায় গরু চুরি রোধে গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা পালন এবং থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রদান করেন।এছাড়াও, এলাকাকে মাদকমুক্ত রাখা এবং যে কোনো ধরণের অপরাধের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন