নিউজ ডেস্ক:-
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা এর সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন এর চরিয়া শিকার মধ্যপাড়া এলাকায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক তরুণীর অনশন করার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সবুর তালুকদারের ছেলে এবং হাফিজা মেমোরিয়াল হসপিটাল এর কর্মচারী মাজাহারুল ইসলাম রাকিবের বাড়িতে ওই তরুণী অবস্থান নিয়ে নিজেকে তার স্ত্রী দাবি করে অনশন শুরু করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই তরুণীর পূর্বে একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তার সন্তানও রয়েছে। পরবর্তীতে আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন