সেলিম, মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর জেলার ডাসার উপজেলা উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকায় বজ্রপাতে একটি নারকেল গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ মে ২০২৬) বিকেলে আকস্মিক বজ্রপাতের সময় একটি বাড়ির উঠানের পাশের নারকেল গাছে বজ্রপাত হলে মুহূর্তের মধ্যেই গাছটিতে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
এ সময় বিরল এ দৃশ্য এক নজর দেখতে স্থানীয় শত শত মানুষ ওই বাড়িতে ভিড় করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন