, বাংলাদেশ |

শীর্ষ খবর

নওগাঁতে মাদকের বিশেষ অভিযান; আটক ২।


 

তাবাসসুম, নওগাঁ প্রতিনিধি।


নওগাঁর আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালবেলা পরিচালিত এ অভিযানে নেশাজাতীয় ২২২ পিস এমপোল ইনজেকশন ও ১.৫০ (দেড়) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ প্রিন্স (২৬)। তিনি আত্রাই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে মোট ৫টি মাদক মামলা এবং ১টি মারামারির মামলা রয়েছে। এছাড়াও নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে।

অপর গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আব্দুর রহমান (৩২)। তিনি একই এলাকার মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন