হোসাইন আহমেদ তাড়াশ প্রতিনিধি ।
তাড়াশে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে বোরো ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
সোমবার (১১ মে) উপজেলার খাদ্য গুদামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ থানা বিএনপির সাবেক সভাপতি সরদার আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, সাবেক বিএনপি নেতা জয়নুল আবেদীন, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খন্দকার, সাবেক ছাত্রনেতা আব্দুল লতিফ ও রাশিদুল ইসলাম রাসেদ।এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম ফকির, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম, শুকুর মির্জা, ছাত্রদলের আব্বায় মো. জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় কৃষকরা। এসময় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন