, বাংলাদেশ |

শীর্ষ খবর

গোপালপুরে ইয়াবাসহ ব্যবসায়ী হিরা গ্রেফতার।

 



মাদারীপুর প্রতিনিধি, সেলিম।


মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানাধীন গোপালপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে হিরা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে, জনসাধারণের চোখের আড়ালে তিনি গোপনে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

বুধবার (১৩ মে ২০২৬) দুপুরে ডাসার থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হিরার কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মাদকের বিরুদ্ধে পুলিশের এমন সাহসী ও কার্যকর অভিযানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন