, বাংলাদেশ |

শীর্ষ খবর

সরকারি রাস্তা দখল করে জেনারেটর বসানোর অভিযোগ, চরমুগুরীয়া আধুনিক হাসপাতাল নিয়ে জনদুর্ভোগ।


 

মোঃ সেলিম, মাদারীপুর প্রতিনিধি | ২৮ এপ্রিল ২০২৬


মাদারীপুরের চরমুগুরীয়া এলাকায় অবস্থিত আধুনিক হাসপাতালের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে উচ্চক্ষমতার (হাই ভোল্টেজ) জেনারেটর স্থাপনের অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম উদ্বেগ ও ভীতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সামনের সরকারি সড়কের একটি অংশ অবরোধ করে বিদ্যুতের লাইনের ঠিক নিচে জেনারেটর বসানো হয়েছে। জেনারেটর চালু করা হলে তীব্র কম্পন ও বিকট শব্দে আশপাশের পরিবেশ অস্থির হয়ে ওঠে। অনেকেই এটিকে “ভূমিকম্পের মতো অনুভূতি” বলে বর্ণনা করেছেন।




এতে করে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকির মধ্যে দিয়ে চলাচল করছেন। বিশেষ করে বিদ্যুতের লাইনের নিচে এমন ভারী যন্ত্র বসানোয় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে হাসপাতালের স্টাফদের কাছে জানতে চাইলে তারা দায় এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। একাধিক স্টাফ জানান, “দুর্ঘটনা হলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দায় নেবে না।” আবার কেউ কেউ বলেন, “দুর্ঘটনা ঘটতেও পারে।” এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্যে আরও বিভ্রান্তি তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন—যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই নিরাপত্তা নিয়ে নিশ্চিত নয়, সেখানে কেন জনসাধারণের ব্যবহৃত সড়কে এমন ঝুঁকিপূর্ণ স্থাপনা বসানো হলো?

এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা জননিরাপত্তা নিশ্চিত করতে জেনারেটরটি দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন