মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান গত চার সপ্তাহ ধরে বন্ধ থাকায় বাগানের শ্রমিকরা চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন। এমন কঠিন সময়ে অসহায় চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে ‘চা শ্রমিকদের সেবক’ সংগঠন।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে গত ৮ মার্চ ২০২৬ ইং তারিখে সংগঠনটির পক্ষ থেকে সুরমা চা বাগানে ৪০টি অসহায় ও দরিদ্র চা শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ মাখন কৃষ্ণ গোয়ালা, প্রচার সম্পাদক কিয়ন কর্মকারসহ সদস্য নুর হোসেন, বিমল দেবনাথ, প্রবোধ সূত্রধর, মোহন ভৌমিক, বিকি ঝরা, সৌরভ কর্মকার, পিন্টু ভৌমিক, সাক্ষর ভৌমিক, সনম কন্দ, শিপু ভৌমিক ও প্রদীপ কৈরি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা চা বাগানের বাগান সভাপতি, স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব বেলাল আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, চা শ্রমিকদের এই দুর্দিনে পাশে দাঁড়াতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন