, বাংলাদেশ |

শীর্ষ খবর

তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

 


হোসাইন আহমেদ তাড়াল উপজেলা প্রতিনিধি।


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে পাট ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ৮ এপ্রিল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় পাট ও তিল ফসলের আবাদ বাড়ানো এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।




অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি তার বক্তব্যে বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হযরত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী সরদার, সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল খন্দকারসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক বিনামূল্যে বীজ ও সার সহায়তা পেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন