নিউজ ডেস্ক:- স্মৃতি টিভি ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হবে আগামী ৮ এপ্রিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে এলাও (অনুমোদন) না পাওয়ায় কিছু জটিলতা থাকলেও ২০২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তাদের পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকল পরীক্ষার্থীর মাঝে ৮ এপ্রিল প্রবেশপত্র বিতরণ করা হবে। তিনি শিক্ষার্থীদের যথাসময়ে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এদিকে প্রবেশপত্র বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সকল পরীক্ষার্থী সুন্দরভাবে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন