তাওসিদ আলম তাজিম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রতি বছরের ন্যায় এ বছরও সোনালী সকাল সংগঠন আয়োজন করে এক আনন্দঘন দই-চিড়া ভোজ অনুষ্ঠানের। অনুষ্ঠানটি সোনালী সকালের অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসির, সেখানে উপস্থিত ছিলেন খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনা, চিত্রশিল্পী দীপ্ত মোদক, কবির কলম সভাপতি কবি হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা দ্বীপ রায়, তিতাস আবৃত্তি সংগঠন এর সহকারী পরিচালক সুজন সরকার, সোহাগ রায়, সিআরবির সভাপতি আজিজা সোপান, সমাজকর্মী কোহিনূর আক্তার প্রিয়া, ছাত্রনেতা মুনিয়া মাহিন উদীচী, সদর উপজেলা রেড ক্রিসেন্ট এর দলনেতা মারিয়া মাহিন মৃত্তিকা, শিক্ষক জেবা জাহান, এবং সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক, যা সকল ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত করে। এরপর শুরু হয় দই-চিড়া পরিবেশন, যা বাঙালির ঐতিহ্যবাহী খাবার হিসেবে এই দিনের বিশেষ আকর্ষণ।
অংশগ্রহণকারীরা আনন্দের সাথে দই-চিড়া উপভোগ করেন এবং একে অপরের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত।
এই আয়োজনের মাধ্যমে সোনালী সকাল শুধু একটি ভোজের আয়োজনই করেনি, বরং নতুন বছরের সূচনাকে আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে। অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য সংগঠনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন বৈশাখী আড্ডার আহ্বায়ক জুবায়েদ আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন