, বাংলাদেশ |

শীর্ষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪৩৩


 

তাওসিদ আলম তাজিম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।


ব্রাহ্মণবাড়িয়ায় নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। 

এই শুভ বাংলা নববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল -২০২৬ইং) সকাল ৭:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে ফ্লাইওভারের উপর দিয়ে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়।

‎শোভাযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া - ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ , জেলা প্রশাসক জনাব মোঃ আবু সাইদ , পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‎বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক টি.এ. রোড প্রদক্ষিণ শেষে ফারুকী পার্ক চত্বর (অবকাশ) এ গিয়ে শেষ হয়। সেখানে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুভ বাংলা নববর্ষ উপলক্ষে ফারুকী পার্ক চত্বরে লাঠি খেলা, মোরগ লড়াই, নাগরদোলা সহ লোকজ শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন