, বাংলাদেশ |

শীর্ষ খবর

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন পারভেজ হাসান ।

 


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি।


শ্রীমঙ্গলের জানাউড়ায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত জাঁকজমকপূর্ণ এক বিশাল মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ২৬ খ্রি. বিকাল ৪ ঘটিকায় জানাউড়া বাজার সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

খেলাধুলা আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো এবছর গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার মধ্যে অন্যতম হলেন বহুগুণে গুণান্বিত একজন সফল মানুষ সকলের পরিচিত মুখ কবি, গীতিকার ও সাংবাদিক পারভেজ হাসান। 

শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণে কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরষ্কার দেওয়া হয়। পুরুষ্কারটি হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব তাজ উদ্দিন তাজু।

উল্লেখ যে, পারভেজ হাসানের জন্ম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে (মটলীপাড়) মুন্সি বাড়িতে। পিতার নাম আব্দুর রশিদ, মাতা রীনা বেগম। এক ভাই ও এক বোনের মধ্যে তিনিই বড়। ছোট বেলাতে তিনি চঞ্চল ও গম্ভীর প্রকৃতির ছিলেন। খেলাধুলায় পটু এবং লেখাপড়াতে বেশ মেধাবী। ৬ষ্ঠ শ্রেণীতে থাকাকালীন সময়ে কবিতা লেখা শুরু সেই সাথে ছড়া কবিতা এবং নবম শ্রেণি থেকেই গান লেখাতে পারদর্শী হয়ে ওঠেন। 

২০১০ সালে সাংবাদিকতা শুরু করেন কিন্তু সেখানে বেশিদিন ঠিকে থাকতে পারেন নি। আবার ২০২৩ সালে এক বন্ধুর পরামর্শে এবং সহযোগিতায় সাংবাদিকতা শুরু করেন। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক বর্তমান বাংলা এর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

তার লেখা বহু কবিতা ও ছড়া বিভিন্ন পত্র পত্রিকা, ম্যাগাজিন ও সাময়িকীতে নিয়মিত প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। এ পর্যন্ত তার কয়েকশত কবিতা ও ছড়া আছে, প্রায় ১শত ইসলামিক গজল এবং ৪ শত এর উপরে গান রয়েছে। তিনি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের একজন তালিকাভুক্ত গীতিকার। সেখান থেকে নিয়মিত গান প্রচার হচ্ছে। 

তিনি ২০১০ সালে সিন্দুরখান হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ২০১২ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০১৬ সালে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স এবং ২০১৭ সালে সিলেট এমসি কলেজ থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষা জীবনে লেখা পড়ার পাশাপাশি বিভিন্ন কিন্ডারগার্টেনে ১০ বছরের মতো শিক্ষকতা করেছেন। বর্তমানে মানবসেবায় ফার্মেসি ব্যবসার সাথে জড়িত। 


উল্লেখযোগ্য দায়িত্ব ও সেচ্ছাসেবী সংগঠন সমূহ

স্বত্বাধিকারী: পারভেজ ফার্মেসি। 

সম্পাদক ও প্রকাশক: লিটল ম্যাগাজিন পঙক্তি। 

তালিকাভুক্ত গীতিকার: বাংলাদেশ বেতার সিলেট। 

প্রতিষ্ঠা সভাপতি: দেশপ্রেমিক বেতার শ্রোতা সংঘ। 

 সহ - সভাপতি: হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, মৌলভীবাজার জেলা কমিটি।

যুগ্ম আহবায়ক: শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরাম।

প্রচার সম্পাদক: ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার।

এসিজি সদস্য: সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, শ্রীমঙ্গল।

 সাধারণ সম্পাদক: সাইটুলা সমাজ কল্যাণ ফোরাম।

 শ্রীমঙ্গল প্রতিনিধি: জাতীয় দৈনিক বর্তমান বাংলা। 

 সদস্য: শ্রীমঙ্গল রিপোর্টারস ক্লাব, শ্রীমঙ্গল। 

সম্মাননা ও অর্জন

 ২০১৮ সালে ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে "জাতীয় সম্মেলন-২০১৮" উপলক্ষে টিআইবির পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের প্রতিযোগিতায় সেরা ইয়েস ২০১৭" হিসেবে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট গ্রহণ করেন। 

২০২৫ সালে "আস্থা যুব উৎসব-২০২৫" উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতায় সারা জেলার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন। 

২০২৫ সালে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সারা দেশব্যাপী পরিচালিত সামাজিক সংগঠন "ফ্রেন্ডস পাওয়ার' এর পক্ষ থেকে আজীবন সম্মাননা স্মারক গ্রহণ করেন। 

২০২৬ সালে, বেতার শ্রোতা থেকে বেতারের তালিকাভুক্ত গীতিকার শিরোনামে একুশে টিভির বিশেষ প্রতিবেদন প্রচার।  

সামাজিক কাজ সমূহ

২০২৩ - বর্তমান পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা যুব ফোরামের সদস্যদের নিয়ে শ্রীমঙ্গলে শান্তি ও সম্প্রীতি মেলবন্ধন তৈরি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। প্রত্যন্ত অঞ্চলে সাকো নির্মাণ। বিভিন্ন এলাকায় ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ ইত্যাদি। 

২০২৪ সালে সাইটুলা সমাজ কল্যাণ সদস্যদের নিয়ে নিজ এলাকার রাস্তার দু'পাশে শতাধিক বৃক্ষ রোপণ। 

২০২৪ সাল থেকে বর্তমান পর্যন্ত নিজ উদ্যোগে সাইটুলা, জানাউড়া ও ষাড়েরগজ গ্রামে অসহায় দুস্থ মানুষের সুপেয় পানির কষ্ট লাগবে দাতা সংস্থা'র সহযোগিতায় ১৪ টি টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন। 

শীতকালীন সময়ে বিভিন্ন সংগঠন ও দাতা সংস্থার মাধ্যমে নিজ গ্রামে শীতবস্ত্র বিতরণ।

এভাবেই তিনি তার কাজের মধ্য দিয়ে নিজ এলাকাসহ এবং সর্ব মহলে পরিচিতি লাভ করেছেন। তিনি একজন সহজ সরল কাজ পাগল পরোপকারী মানুষ। তিনি স্বপ্ন দেখেন তার কাজ দিয়ে পুরো দেশকে জানান দিতে এবং আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন - শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, মেসার্স জামাল টি হাউজের সত্বাধিকারী জামাল আহমেদ, যুববেতা শাকির আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল আহমেদ, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, শ্রীমঙ্গল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মামুন আহমেদ, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, যুবনেতা কালাম আহমেদ, যুবনেতা হেলাল উদ্দিন কালা ও এলাকার প্রবীণ মুরুব্বিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন