মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা প্রতিনিধি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর অভিযানে ১০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার পার্বতীপুর ইউনিয়নের খরপা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত প্রায় ১০০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন—শ্রী সমরা (৪৮), পিতা: মাহাতোর, মাতা: শ্রীমতি মংলি। তিনি খরপা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন