, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসার ইউএনও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিয়াউর রহমান। 

(২২ এপ্রিল ২০২৬ইং) বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

এ মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কাওসার ইকবাল, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সাবেক দপ্তর সম্পাদক এম এ রকিব, বর্তমান কোষাধ্যক্ষ এহসানুল হক, দৈনিক সময়ের আলো প্রতিনিধি শামসুল ইসলাম শামীম,আনোয়ার হোসেন জসিম, মিজানুর রহমান আলম, রুবেল আহমদ,আব্দুর রব, সমকাল প্রতিনিধি শামীম আখতার হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি এস কে দাস সুমন, যায় যায় দিন প্রতিনিধি শরিফুর রহমান রুমন, সাজু মারচিংসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর নবাগত ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, আমার কলম কখনো বিক্রি করবো না; অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় অপরাধীই

শ্রীমঙ্গলের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করতে করবেন। এ লক্ষ্যে তিনি সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন