, বাংলাদেশ |

শীর্ষ খবর

নিখোঁজ আলবি খানকে দেশে ফেরাতে প্রশাসনের সহায়তা চাইলেন মা।

 



সেলিম, মাদারীপুর প্রতিদিন।


মাদারীপুরে নিখোঁজ যুবক আলবি খানকে খুঁজে পেতে এবং দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

পরিবারের দাবি, ইতালি যাওয়ার উদ্দেশ্যে প্রায় ৪২ লাখ টাকা প্রদান করার পরও দীর্ঘদিন ধরে আলবি খানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতে চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার স্বজনরা।

সংবাদ সম্মেলনে আলবির মা বলেন, মানবপাচারকারী চক্রের মাধ্যমে তার ছেলেকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু বর্তমানে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি প্রশাসনের কাছে দ্রুত ছেলের সন্ধান ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান।

এ সময় বালিয়া গ্রামের স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করে বলেন, মানবপাচারকারী চক্রের সদস্য রাতুল হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তার বিচার দাবি করেন গ্রামবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন