, বাংলাদেশ |

শীর্ষ খবর

শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন।

 


সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে ‘সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ’।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একটি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষর করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন