মোঃ সেলিম মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর মডেল থানার দায়ের করা একটি মামলার প্রধান আসামি, কিশোর গ্যাংয়ের লিডার ও অর্থদাতা হিসেবে অভিযুক্ত ফজলে খান ওরফে ‘কসাই ফজলে’কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফজলে খান (পিতা: মৃত কাদের খান) দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং পরিচালনা, অর্থ জোগান এবং বিস্ফোরক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। তিনি মাদারীপুর সদর উপজেলার থানতলি এলাকার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে থানতলি নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন