, বাংলাদেশ |

শীর্ষ খবর

নওগাঁয় ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার।


তাবাসসুম, নওগাঁ প্রতিনিধি।


নওগাঁ জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় নিষিদ্ধ নেশার সিরাপ ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টিম জানতে পারে, পাচমাথা মোড় সংলগ্ন এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে সন্দেহভাজন এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার পরিচয় জানা যায়—শাহদুর রহমান বুলু ওরফে অন্তর (৩৫), পিতা: ফজর আলী, সাং: কসাইপাড়া, আদমদিঘী, জেলা: বগুড়া।

পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে দুই বোতল ফেয়ারডিল ও তিন বোতল এসকফসহ মোট পাঁচ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশার সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পত্নীতলা থানাধীন দিবর ইউনিয়নের বাঁকরইল গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় প্রদীপ টুডু (পিতা: থামাস টুডু, মাতা: নরজিনা মার্ডি, সাং: বাঁকরইল, থানা: পত্নীতলা, জেলা: নওগাঁ) কে তার নিজ বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়।

তল্লাশীকালে তার হাতে থাকা একটি হলুদ রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর থেকে সাদা কসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন