রাসেল মিয়া তাড়াইল প্রতিনিধি।
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ৭নং সাচাইল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মেম্বার পদ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন কালনা গ্রামের বাসিন্দা মোঃ হারুল মিয়া।
জানা যায়, মৃত মোঃ আব্দুল মন্নাসের তিন ছেলের মধ্যে মেজো ছেলে হারুল মিয়া।
হারুল মিয়া জানান, নির্বাচিত হলে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, দরিদ্র মানুষের সহায়তা এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করবেন। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের জন্য তিনি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন বলেও উল্লেখ করেন।
এলাকাবাসীর একটি অংশ জানান, হারুল মিয়া একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। তারা আশা করছেন, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

একটি মন্তব্য পোস্ট করুন