, বাংলাদেশ |

শীর্ষ খবর

হামে আক্রান্ত হয়ে ১৭ মাসের শিশু মালিহার মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার।



নিজস্ব প্রতিবেদক: 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটির নাতনি মালিহা বিনতে মাহফুজ (১৭ মাস) আর নেই। হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকার শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে হামে আক্রান্ত হলে শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শ্যামলী শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের মাতম বিরাজ করছে। মালিহা ছিল পরিবারের সবচেয়ে ছোট সদস্য, সবার আদরের “রাজরানী”।

এদিকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন এবং যারা মালিহার সুস্থতার জন্য দোয়া করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় এলাকাবাসী শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তারা মহান আল্লাহর কাছে মালিহার রুহের মাগফিরাত কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন