"এসো হে বৈশাখ "
মোঃ রফিকুল ইসলাম
প্রধান শিক্ষক
পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়,
উল্লাপাড়া, সিরাজগঞ্জ ।
এসো হে বৈশাখ এসো
কাল বৈশাখী ঝড়ের মাঝে
নারিকেল পাতার দোলে
অতীত ও বর্তমান ভুলে।
এসো হে বৈশাখ এসো
মুক্ত বাতায়নে
সুশীতল সমীরণে
তপ্ত হৃদয়ের জ্বালা নিবারণে
পরম স্নিগ্ধতায় ভরে।
এসো হে বৈশাখ এসো
সোনালী ধানের ক্ষেতে
দোলা দিয়ে
কৃষকের সরল মনে
সোনালী স্বপ্নে ভরে।
এসো হে বৈশাখ এসো
মায়ের আঁচল ভরা ধানে,
নতুন ধানের গন্ধে
নবান্নের বেশে।
এসো হে বৈশাখ এসো
বাউলের গানের সুরে,
এক তারার তানে
নতুনের আহ্বানে
নতুন প্রাণের সঞ্চারণে।
এসো হে বৈশাখ এসো
ছোট্ট শিশুর ঘোমটা পরা পায়ে
হলুদ শাড়ী পরে মিষ্টি হেসে
বৈশাখী গান গেয়ে।
এসো হে বৈশাখ এসো
ইলিশ আর পান্তা ভাত নিয়ে,
বাংগালী ঐতিহ্যের
ধারক ও বাহক হয়ে।
এসো হে বৈশাখ এসো
মালা দেব তোমার গলায়
মিষ্টি মধুর হাসিতে হেসে
তোমাকে পাওয়ার সুখে
এই পৃথিবীকে ভালবেসে।

একটি মন্তব্য পোস্ট করুন