, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক এহসানুল হক আহত।

 


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ এহসানুল হক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জুড়ী থেকে শ্রীমঙ্গল ফেরার পথে পতনউষার এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। জানা যায়, একটি মহিলা শিশুকে নিয়ে দ্রুতগতিতে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মোটরসাইকেলের সামনে পড়ে যান। আর ওই নারী ও শিশুকে রক্ষা করতে মুহূর্তের মধ্যে হার্ড ব্রেক করলে এহসানুল হকের মোটরসাইকেলের পেছনে থাকা আরেকজন আরোহী কয়েক হাত দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার তীব্রতা সত্ত্বেও হেলমেট থাকার কারণে এহসানুল হক বড় ধরনের মাথার আঘাত থেকে রক্ষা পান। তবে হেলমেটটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তিনি মাথা, ডান গাল, দুই হাত ও দুই পায়ে জখম ও কাটাছেঁড়া পেলেও বড় কোনো শারীরিক ক্ষতি হয়নি।

তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন