, বাংলাদেশ |

শীর্ষ খবর

উল্লাপাড়ার তরুণী চিকিৎসক ডা. হুমায়রা হেমার ইন্তেকাল : শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 


উল্লাপাড়ার তরুণী চিকিৎসক ডা. হুমায়রা হেমার ইন্তেকাল : শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামে নেমে এসেছে গভীর শোক। না ফেরার দেশে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তরুণী চিকিৎসক ডা. হুমায়রা হেমা।

গতরাত্রে রাত ২টার দিকে তিনি ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. হুমায়রা হেমা ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল সরকারের একমাত্র মেয়ে। অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিত মহলে নেমে এসেছে শোকের ছায়া।

আজ বাদ জোহর রামকান্দপুর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, সহকর্মী চিকিৎসক, রাজনৈতিক নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লাপাড়ার সকল নিউজের পক্ষ থেকে মরহুমার শোক–সন্তপ্ত পরিবারের প্রতি জানানো হচ্ছে গভীর সমবেদনা।

আল্লাহ তাআলা ডা. হুমায়রা হেমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন—আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন