মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।
আমার দেশ,আমার পুলিশ, সবার আগে বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে শ্রীমঙ্গল থানা নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন, (১০ মে রবিবার ২০২৬ ইং)
বিকেল ৪ঘঠিকায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শ্রীমঙ্গল থানা পুলিশ, র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়। এসময় র্যালিতে অংশ নেন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
র্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে জননিরাপত্তা জোরদার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং অভিযান পরিচালনা করেন। উল্লেখযোগ্য চেকপোস্টগুলোর মধ্যে রয়েছে নাহার পেট্রোল পাম্প সংলগ্ন মৌলভীবাজার সড়ক, ১০ নম্বর চত্বর, ভানুগাছ সড়কে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা এবং হবিগঞ্জ সড়কের বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে।
এছাড়াও শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের।
দিনের কর্মসূচির শুরুতে শ্রীমঙ্গল থানা ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জনবান্ধব পুলিশিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন