মোঃ রাসেল মিয়া তাড়াইল প্রতিনিধি।
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন শ্রমজীবী সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এ অবস্থা থেকে উত্তরণে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সারোয়ার হোসেন লিটন বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির রক্তঝরা ইতিহাস ও ন্যায্য অধিকার আদায়ের প্রতীক।” তিনি মনে করেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তাড়াইল উপজেলা বিএনপির এই নেতা।
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন