নিউজ ডেস্ক: স্মৃতি টিভি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে উল্লাপাড়ায় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন