, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে তেল সংকটের সুযোগে মজুদ ও বেশি দামে বিক্রি ৩০ লিটার অকটেনসহ আটক ১।

 


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।


শ্রীমঙ্গল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেলের কৃত্রিম সংকটকে কাজে লাগিয়ে অবৈধভাবে তেল মজুদ ও চড়া দামে বিক্রির অভিযোগে জন্টু পাল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি চক্র মেসার্স সখিনা সিএনজি রিফুয়েলিং অ্যান্ড ফিলিং স্টেশন এলাকাকে কেন্দ্র করে জ্বালানি তেল মজুদের সিন্ডিকেট গড়ে তুলেছে। চক্রটি পাম্প থেকে তেল সংগ্রহ করে পরবর্তীতে তা ২০০ থেকে ৩০০ টাকা লিটার দরে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল।

ফিলিং স্টেশনের মসজিদ মার্কেট এলাকায় অবৈধভাবে তেল আনলোড করার সময় স্থানীয়রা ঝন্টু পালকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রায় ৩০ লিটার অবৈধভাবে মজুদকৃত অকটেন উদ্ধার করা হয়।আটক জন্টু পাল শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা বাগান এলাকার বাসিন্দা উপেন্দ্র পালের ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:

"তেল মজুদ করে জনদুর্ভোগ সৃষ্টি ও চড়া দামে বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকার সাধারণ মানুষ এই অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন