, বাংলাদেশ |

শীর্ষ খবর

এস এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা জানালেন সলপ নিউজের সম্পাদক মোঃ ফয়সাল হাসান।

 


নিজস্ব প্রতিবেদক:

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬। এ উপলক্ষে দেশের সকল পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন সলপ নিউজের সম্পাদক মোঃ ফয়সাল হাসান।

তিনি এক বার্তায় বলেন, “এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। আমি সকল পরীক্ষার্থীর জন্য দোয়া করি—তারা যেন সুস্থ, স্বাভাবিক ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করে।

তিনি আরও বলেন, “পরীক্ষাকে ভয় না পেয়ে ধৈর্য ও মনোযোগের সঙ্গে অংশগ্রহণ করতে হবে। সবার পরিশ্রম যেন সফলতায় রূপ নেয়—এই কামনা করি।

এ সময় তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতিও আহ্বান জানান, তারা যেন শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করেন এবং একটি শান্ত ও সহায়ক পরিবেশ নিশ্চিত করেন।

সলপ নিউজ পরিবারের পক্ষ থেকেও সকল পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা, ভালোবাসা ও দোয়া। সবার জীবন হোক উজ্জ্বল ভবিষ্যতের পথে সফলতায় ভরপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন