, বাংলাদেশ |

শীর্ষ খবর

ময়ামারী হিফজুল কুরআন নূরানী মাদ্রাসার ৫ম বার্ষিকী উপলক্ষে বিরাট ইসলামী জালসা।

 


মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা প্রতিনিধি।


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ময়ামারী হিফজুল কুরআন নূরানী মাদ্রাসার উন্নয়নকল্পে ৫ম বার্ষিকী উপলক্ষে এক বিরাট ইসলামী জালসার আয়োজন করা হয়েছে।

আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) বাদ মাগরিব থেকে এই জালসা অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খালেআলমপুর দাখিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল খালেক। সহ-সভাপতি হিসেবে থাকবেন মাওলানা মোঃ জসিম উদ্দিন (সিনিয়র শিক্ষক, ময়ামারী দাখিল মাদ্রাসা), মোঃ আমজাদ হোসেন (সভাপতি, অত্র প্রতিষ্ঠান) এবং মাওলানা মোঃ আফতাব উদ্দিন (খতীব, ময়ামারী জামে মসজিদ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাই এগ্রো প্রডাক্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক জনাব গোলাম মোহাম্মদ (ফিটু মিয়া)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩নং দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক (চুটু), আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হাই (আরবি প্রভাষক, পোল্লাডাঙ্গা ইসলামপুর আলিম মাদ্রাসা), ইউপি সদস্য মোঃ আঃ রহমান (জুয়েল) এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুনিরুল ইসলাম (লোটানি)।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন বগুড়ার বিশিষ্ট আলেম মাওলানা এইচ. এম. মেহেদী হাসান সিদ্দিকী (বিএ অনার্স আরবি সাহিত্য, কামিল আল-হাদিস, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা) এবং হাফেজ মাওলানা মোঃ এজাজুল হক (পরিচালক, তাহফিজুল কুরআন একাডেমি, চাঁপাইনবাবগঞ্জ)।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। জালসার এক গুরুত্বপূর্ণ পর্বে ৫ জন ছাত্রকে হিফজ সমাপনী সনদ ও পাগড়ি প্রদান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন