, বাংলাদেশ |

শীর্ষ খবর

তাজু ভাই ২.০ পেইজটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

 


নিজস্ব প্রতিবেদক: স্মৃতি টিভি 

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় “তাজু ভাই ২.০” নামের ফেসবুক পেইজটি হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে অনুসারীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ।

রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, তারা পেইজটিতে প্রবেশ করতে পারছেন না। কেউ কেউ জানিয়েছেন, সার্চ করলেও পেইজটি দেখা যাচ্ছে না, আবার কেউ বলছেন—পেইজটি সম্পূর্ণভাবে উধাও হয়ে গেছে।

পেইজটির নিয়মিত দর্শক ও অনুসারীরা ধারণা করছেন, এটি হয়তো সাময়িকভাবে ডিজেবল করা হয়েছে অথবা ফেসবুক কর্তৃপক্ষের কোনো নীতিমালা ভঙ্গের কারণে পেইজটি সরিয়ে নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত “তাজু ভাই ২.০” পেইজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ, কপিরাইট সংক্রান্ত অভিযোগ কিংবা রিপোর্টের কারণে অনেক সময় জনপ্রিয় পেইজও হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।

এদিকে পেইজটির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ভক্তরা দ্রুত এর সমাধান কামনা করেছেন এবং পেইজটি পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন