, বাংলাদেশ |

শীর্ষ খবর

শিশুদের টিকা নিতে গিয়ে ৫০০ টাকা আদায়ের অভিযোগ।

 



সেলিম, মাদারীপুর প্রতিনিধি ।


১৯/০৪/২০২৬ মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া এলাকায় শিশুদের টিকা প্রদানের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান, সূর্যের হাসি ক্লিনিক–এ প্রতি শিশুর কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকরা।

অভিভাবকদের দাবি, নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত এই অর্থ আদায় করা হয়েছে, যা সম্পূর্ণ অনিয়ম। অনেকেই জানান, টিকা দেওয়ার সময় তাদের কোনো রসিদও দেওয়া হয়নি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন