, বাংলাদেশ |

শীর্ষ খবর

সিরাজগঞ্জে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।




হোসাইন আহমাদ তাড়াশ উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩০ মার্চ ২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক বিভাগ ও পুলিশ লাইন্সের অফিসার ইনচার্জগণ এবং পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় গত ফেব্রুয়ারি ২০২৬ মাসে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৫ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার জেলার কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্যের মনোবল বৃদ্ধি ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে অনুসরণের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রুজুকৃত মামলাগুলোর কেস-টু-কেস বিশ্লেষণ করা হয়। মামলার তদন্তের মান উন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অবৈধ দ্রব্য উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির বিষয়ে পুলিশ সুপার বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়া, দায়িত্ব যথাযথভাবে পালন করায় বিভিন্ন ইউনিট ইনচার্জদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন