নিউজ ডেস্ক:- স্মৃতি টিভি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার তেঘরী মধ্যপাড়া এলাকার মৃত মজিদ সেখের ছেলে মুকুল সেখ (৫৩) এবং তার স্ত্রী জান্নাতি খাতুন (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে মুকুল সেখের বসতবাড়ি থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই মুকুল ও তার স্ত্রী জান্নাতি খাতুনকে আটক করা হয়।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আকতার জানান, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার বিকেলে আটককৃতদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মুকুল সেখের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন