মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজার জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট ২৩৫৯ শ্রীমঙ্গল উপজেলা শাখার সিএনজির সহ-সভাপতি লুৎফর রহমান চৌধুরীর ওপর হামলা কারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে ১৩ এপ্রিল সোমবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সিএনজি ২৩৫৯ এর সভাপতি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম তিনি বক্তব্যে বলেন আগামী ২৪ ঘন্টার ভিতরে যদি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কে গ্রেফতার করা না হয়, তাহলে আগামী বুধবার মৌলভীবাজার জেলায় ধর্মঘট এবং অবরোধের ডাক দেওয়া হয়েছে আরও বলেছেন কোনো তিন চাকার গাড়ি চলবে না।
উক্ত প্রতিবাদ সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন