মোছাঃ বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ আলী হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর দুটি পলিথিন প্যাকেটে রাখা ২০০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করে র্যাব।
আটক আলী হোসেন মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকার এবরান আলীর ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন