, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল ও গ্যাস মজুদ: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা।


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি ।


(২৭ মার্চ ২০২৬ শুক্রবার )

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানের বিস্তারিত,

গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, সরকারি নিয়ম অমান্য করে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করে রাখা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন শান্ত সরকার, এবং সত্যজিৎ সরকার।

অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন জানান।

গোপন সংবাদের ভিত্তিতে আমরা সাতগাঁও এলাকায় অভিযান চালাই। সেখানে দুই দোকানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মজুদ পাওয়া যায়। জব্দকৃত মালামাল বর্তমানে ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও জানান, বাজারে কৃত্রিম সংকট রোধ এবং জনস্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এই তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গতকাল শ্রীমঙ্গল শহরের বিভিন্ন পাম্প ও ডিপোতেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন