, বাংলাদেশ |

শীর্ষ খবর

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১৩ লাখ জাল টাকাসহ দুইজন গ্রেফতার।

 


নিউজ ডেস্ক:- স্মৃতি টিভি 


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এছাড়াও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামে পৃথক অভিযানে ১৯৬ বোতল নেশা জাতীয় ইস্কাফসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উল্লাপাড়ার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেলে সামনে অভিযান চালিয়ে ৫১ হাজার জাল টাকাসহ মো. রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুই জনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মোতাবেক সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় আসামি আব্দুল হাকিম পলাতক ছিল।

তিনি আরো বলেন, সোমবার (৩০ মার্চ) সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি বাজারে অভিযান চালানো হয়। এ সময় ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন, মোস্তাফিজুর রহমান, মো. মনিরুজ্জামান (৩৯) ও ৩। মোছা. রোজিনা বেগম (৩৫)।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে তারা মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে বিক্রির উদ্দেশ্যে ইস্কাফ বোতল সিরাজগঞ্জে নিয়ে আসে। মনিরুজ্জামান ও রোজিনা নিজ বাসায় রেখে মাদক বিক্রি করেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন