, বাংলাদেশ |

শীর্ষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে রাজমিস্ত্রির মৃত্যু।

 


তাওসিদ আলম তাজিম ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি ।


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামে বজ্রপাতে আব্দুর রহমান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের পুকুর পাড়ে অবস্থানকালে বজ্রাঘাতের শিকার হন রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত আব্দুর রহমান টান মনিপুর গ্রামের বাসিন্দা হেবজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন