, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসমাবেশ।

 


মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পোস্ট অফিস রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সমর্থনে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকার সময় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল-কমলগঞ্জের প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দেশনায়ক তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির এবং প্রধান বক্তা জিয়াউর রহমান ফাউন্ডেশন (ইউরোপ-আমেরিকা) এর সমন্নয়ক জনাব কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল আলম সিদ্দিকী। 

সমাবেশে বক্তব্য রাখেন - কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক শেখ রহিম, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন জারু, জেলা যুবদলের নিয়ামুল হক তরফদার, ইয়াকুব আলী, কোকা মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফু আহমেদ সরফু ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য দুরুদ আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, ভিপি মিজানুর রহমান মিজান এবং জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন। 

শ্রীমঙ্গল - কমলগঞ্জ আসনের ধানের শীষের পদপ্রার্থী হাজী মুজিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীকে চোখ কান খোলা রাখতে হবে। ১৮ বছরের জেল জুলুম কেটে এখন ঘরে ধান তোলার সময় যাতে এই কষ্ট বৃথা না যায়।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন - সিলেট বিভাগের মধ্যে সবচাইতে বেশি হামলার শিকার হয়েছেন এই হাজী মুজিব ভাই। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। যদি তিনি নির্বাচিত হয় তাহলে এই শ্রীমঙ্গল কমলগঞ্জের ব্যাপক উন্নয়ন হবে। আমরা তো অনেকেই দেখেছি একবার মুজিব ভাইকে সংসদে পাঠিয়ে দেখতে চাই। আশাকরি তিনি আপনাদের চাওয়া পূরণ করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন