মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লীভডন চা বাগান হাসপাতালে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি অনুষ্ঠিত হয়।
(১৪ ডিসেম্বর ২০২৫ ইং) রোজ রবিবার সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মোট ২৪৬ জন নারী পুরুষ বৃদ্ধ ছোট শিশুসহ বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্প পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন গ্রাম উন্নয়ন কার্যক্রম( গ্রাউক) উপস্থিত ছিলেন জনাব বিপ্লব কুমার পাল প্রধান হিসাব রক্ষক এবং কর্মকর্তা অফিসার ও সেচ্ছাসেবী গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সংস্থা জুড়ি উপজেলা।
চিকিৎসা ব্যবস্থাপনায় নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, জুড়ি।
অভিজ্ঞ (এমবিবিএস) ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয় ১০৪ জন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ১৪২ জন বিনামূল্যে প্রেসার চেকআপ ১০৪ জনকে বিনামূল্যে ঔষধ প্রদান।
উক্ত কর্মসূচিতে ক্লীভডন চা বাগানের মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা সুযোগ করে দেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সংস্থার প্রতিষ্ঠাতা, এমডি অশোক রঞ্জন পাল এর মহতি উদ্যোগ স্বাগত জানাতে চা বাগানের সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি শিশু সহ আসেন, চা বাগানের চা শ্রমিকরা জানান, আপনাদের সহযোগিতায় আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিনা আমরা বিনামূল্যে ডাক্তার দেখালাম ও নিজের রক্তের গ্রুপ জানলাম এবং ফ্রী ঔষধ পেলাম ধন্যবাদ জানাই গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকে।

একটি মন্তব্য পোস্ট করুন