মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরতলীর হবিগঞ্জ সড়ক সংলগ্ন শ্রীমঙ্গল ইন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মো. ইয়াকুব আলী, হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও চিকিৎসক নাজেম আল কোরেশী রাফাত, নিরাপদ সড়ক চাই ও শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি আমজাদ হোসেন রনি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শুভানুধ্যায়ী, উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথিদের কাছে থেকে ২০২৫ সালের কার্যক্রমের সেরা স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
১. মঈনুল ইসলাম ২. মুজাহিদুল ইসলাম ৩. আব্দুল হক টিটু ৪.জাহেদুর রহমান ৫.ইয়াসিন আহমেদ শরিফ ৬. আকাশ মালাকার আরও একশত সেচ্ছাসেবী ভাই ও বোনদের সম্মাননা স্মারক প্রধান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, জরুরি রক্ত সরবরাহ, বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সভাপতির বক্তব্যে বলা হয়, সংগঠনটি শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং মানবতা ও দায়িত্ববোধ গড়ে তোলাই এর মূল লক্ষ্য।
শেষে সংগঠনের ভবিষ্যৎ সাফল্য ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন