, বাংলাদেশ |

শীর্ষ খবর

পাবনা জেলার শ্রেঠ খেলোয়াড় রওনক জাহান।



শামীম আহমেদ পাবনা প্রতিনিধি।


তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ উশু খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে পাবনা জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভাঙ্গুড়া উপজেলার রওনাক জাহান। এ সাফল্যের মাধ্যমে তিনি বিভাগীয় পর্যায়ে পাবনা জেলার প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছেন।

তৃণমূল থেকে উঠে আসা রওনাক জাহানের মতো প্রতিভাবান খেলোয়াড়েরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির লক্ষ্যকে আরও অর্থবহ করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এ ধরনের ক্ষুদে খেলোয়াড়রাই ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রওনাকের এ অর্জনে তার কোচ বি এম জামীম, ম্যানেজার ও ভাঙ্গুড়া উপজেলার বড়াল কিন্ডারগার্টেনের ক্রীড়া শিক্ষক বি এম ছানাউল্লাহ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

রওনাক জাহান ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া দক্ষিণপাড়া এলাকার মো. ওবায়দুল হকের মেয়ে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রওনাক জাহান বলেন, আমার এই সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ অর্জনে আমার কোচ, ম্যানেজার, বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, রওনাক জাহানের এ সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন সহজ বিষয় নয়। এর জন্য আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নিয়মিত অনুশীলনের প্রয়োজন। রওনাক তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে সেটিই প্রমাণ করেছে। আমরা বিশ্বাস করি, বিভাগীয় পর্যায়েও সে সাফল্যের ধারা বজায় রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন