শামীম আহমেদ পাবনা প্রতিনিধি।
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অবস্থিত মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ দিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০ পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মাওলানা আলী আছগার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। দেশ ও জাতির উন্নয়নে আজকের শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে সফলতার দ্বার উন্মোচিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মমতাজ খান। তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি তুলে ধরে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ প্রদান করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন