, বাংলাদেশ |

শীর্ষ খবর

শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ।

 



মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিককে মারধর এবং পরদিন তার বাবা-মা ও জেঠার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজঘাট ইউনিয়নের মগলাম বস্তি এলাকার বাসিন্দা সুধীর ঘোষের ছেলে মিলন ঘোষ (৩৪) পেশায় একজন চা শ্রমিক। স্থানীয় মিঠুন সুদবংশী তাঁতীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে অভিযুক্ত প্রায়ই মিলন ঘোষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সুধীর ঘোষ জানান, গত ১ মে বাগানের কাজে ট্রাক্টর নিয়ে শ্রমিকদের সঙ্গে ভাড়াউড়া চা বাগানে যান তিনি। কাজ শেষে ফেরার পথে রাজঘাট চা বাগানের ডিজিএম বাংলোর সামনে প্রবল বৃষ্টির কারণে ট্রাক্টরের একটি চাকা রাস্তার পাশে পড়ে যায়। এ সময় শব্দ শুনে মিঠুন সুদবংশী ঘটনাস্থলে এসে পূর্বের বিরোধের জেরে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

পরদিন মিলন ঘোষের জেঠা অধির ঘোষ অভিযুক্ত মিঠুন সুদবংশীকে বাড়ির পাশে পেয়ে তার ভাতিজাকে মারধরের কারণ জানতে চান। এ সময় অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে অধির ঘোষকে আঘাত করতে থাকেন। তার চিৎকার শুনে মিলন ঘোষের বাবা সুধীর ঘোষ ও মা জোৎসনা দেবী এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সুধীর ঘোষের মাথায় ১০টি এবং জোৎসনা দেবীর হাতে ৫টি সেলাই দেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, 'ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে থানার একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন